crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে উচ্ছেদ অভিযানে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে উদ্ধার করা হয় বেদখল হওয়া প্রায় তিন কোটি টাকা মূল্যের সরকারি জায়গা।
সোমবার (১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রি.) কুমিল্লার  জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের  নির্দেশনায় এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের তত্ত্বাবধানে দাউদকান্দি উপজেলাধীন পৌর ভূমি অফিস সংলগ্ন দাউদকান্দি বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  অমিত দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
উক্ত উচ্ছেদ অভিযানে সহায়তা করেন কুমিল্লা পুলিশ লাইনস এর পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিস টিম,আনসার টিম এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, দাউদকান্দি উপজেলায় যারা সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আছেন, তারা সরকারি খাস জমি থেকে আপনাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন। নয়তো আমরা তা উচ্ছেদ করতে বাধ্য হবো। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

করোনার নতুন ধরন নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র অভিযানে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ 

সন্তান ফিরে পেতে ১৬ বছর ধরে মায়ের আর্তনাদ

ঝিনাইদহে নো মাস্ক-নো সার্ভিস শর্তে মসজিদ, মন্দির, উপাসনালয়ে মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রচার চালাতে হবে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মহিলা আটক

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের জানাজায় মানুষের ঢল

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের জানাজায় মানুষের ঢল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ২ শতাধিক চালক ও হেলপারকে প্রশিক্ষণ

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা