crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যমুনা সার কারখানার এমোনিয়া ও বিষাক্ত তরল বর্জ্যে পরিবেশদূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: 
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দিতে যমুনা সারকারখানা থেকে এমোনিয়া ও বিষাক্ত তরল বর্জ্যের নির্গত জলাবদ্ধতা থেকে নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা । শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ সকালে ঘণ্টাব্যাপী যমুনা সারকারখানা সংলগ্ন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটে তরল বর্জ্য দূষণ বন্ধ ও জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিপূরণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারাকান্দি চরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল কারখানার চারপাশের নিচু জমিতে ছড়িয়ে পড়ছে। এতে মরে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল, বনজ ও ফলজ গাছপালা। সারকারখানার বিষাক্ত তরল বর্জ্য বিদ্যালয় মাঠে ওঠে জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে অ্যাসাইনমেন্ট সংগ্রহ ও জমা দিতে চরম দুর্ভোগে পড়েছে। কারখানা কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নানা কর্মসূচি পালন করে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
তারা আরও বলেন, তরল বর্জ্য কারখানা থেকে বের হয়ে নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এই তরল বর্জ্য শরীরের যে স্থানে লাগে সেখানেই চরর্মরোগ ধরে পড়ছে। এই তরল বর্জ্য নিষ্কাশনের একমাত্র একটি কালভার্ট ছিল, সেটিও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সেই পানি বের হবার একমাত্র কালভার্টের মুখটি খুলে দিবারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক এবিএম মোশরেকুল আলম লিচু, ব্যবসায়ী জয়নাল আবেদীন, এলাকার ভুক্তভোগী রাফি আল হাসান, রাসেল মিয়া, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আলপনা আক্তার , সোহাগ মিয়াসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশ সচেতন বিভিন্ন ব্যক্তি। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীসহ সচেতন নাগরিকবৃন্দ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর মেয়ে ও ভাই করোনায় শনাক্ত ॥ এ নিয়ে চারজন করোনায় আক্রান্ত

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ

পুঠিয়ায় অ*পহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে পুলিশের গড়িমসি , এলাকাবাসীর মানববন্ধন

দাউদকান্দিতে খুনি মুশতাকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল কুমিল্লাবাসী

আদমদীঘিতে বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার, দেড় মণ গাঁজাসহ গ্রেফতার-৩

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

শুক্রবার চাঁদ দেখা যাওয়ার খবরকে ‘বিভ্রান্তিকর’ বলছে ইসলামিক ফাউন্ডেশন