crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বাস্থ্যমন্ত্রীর কথায় সাধারণ মানুষের কোন আস্থা নেই : জিএম কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ

 

মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচি আর হচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।

তিনি বলেন, টিকা কর্মসূচিতে পিছিয়ে পড়া বাংলাদেশে গণটিকা কর্মসূচি বন্ধ নয়, আরও জোরদার করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর একেক সময় একেক কথায় দেশের জনগণ এখন আর আস্থা রাখতে পারতেছে না।

আজ (২৪ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তার মতে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। এতে দরকার হবে ১৬ কোটি ডোজ করোনার টিকা। কিন্তু ২৩ আগস্ট পর্যন্ত মোট ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৮৩৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ফলে এইসব আজগবি কথা বলার কোন মানেই হয়না। সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই।

জিএম কাদের মনে করেন, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজন হবে ১৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ১৬৩ ডোজ টিকা। প্রতি মাসে গড়ে অন্তত সোয়া ২ কোটি ডোজ টিকা প্রয়োগ করতে হবে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে এই বিপুল সংখ্যক টিকা কখন, কোথা থেকে আসবে এবং কীভাবে প্রয়োগ হবে তা উল্লেখ নেই।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, গণটিকা কর্মসূচিতে বিশৃঙ্খল পরিবেশ ছিলো কিন্তু প্রতিদিন লাখ লাখ সাধারণ মানুষ টিকা পেয়েছেন। তবে আমরা আশা করছি, সরকার জনগণের কথা চিন্তা করে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আবারো গণটিকা কর্মসূচি চালু করতে হবে। গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করে সারা পৃথিবী যখন জীবন যাত্রা স্বাভাবিক করে ফেলেছে, তখনও বাংলাদেশের নাম বিশ্বের মধ্যে টিকা প্রয়োগে পিছিয়ে পড়া দেশের তালিকায়। দুঃখজনক সত্য হচ্ছে, এশিয়ার মধ্যেও করোনার টিকা প্রয়োগে বাংলাদেশ পিছিয়ে। তাই সরকারকে আহবান করব করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচির বিকল্প নেই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কীর্তিমান পুরুষঃ কে এম খালেদ বাবু এম পি

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কীর্তিমান পুরুষঃ কে এম খালেদ বাবু এম পি

দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে ১২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

আদিতমারীতে আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১১টি’তে ঝুলছে তালা!

কালীগঞ্জ নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জনতার হাতে মোটরসাইকেলচোর আটক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কা’ফনের কাপড় পরে আ’মরণ অ’নশনে শিক্ষকরা, ৫ মিনিটের সাক্ষাৎ চান প্রধানমন্ত্রীর

হরিণাকুন্ডুতে সুদখোর মহাজনী কারবারী সেলিনার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

জোরপূর্বক বিয়ে দেওয়া ভিকারুননিসা’র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো পুলিশ

ঝিনাইদহের হাটবাজারে এখন নতুন পিঁয়াজে ভরপুর