crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ট্রাক খাদে পড়ে নৈশ প্রহরী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৮, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ চকরিয়ায় পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে নৈশ প্রহরী মোঃ খলিলুর রহমান (৩০) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মে) ভোর ৫টার সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মোঃখলিলুর রহমান (৩০) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী এলাকার মোঃ হোসেনের পুত্র। নিহত যুবক ভাঙ্গারমুখ স্টেশন নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার ভোরে একটি পাথর বোঝাই ট্রাক ভাঙ্গারমুখ এলাকায় পৌঁছালে,ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ির উপর উল্টে পড়ে।ফলে পাশে থাকা নৈশ প্রহরী মোঃ খলিল গাড়ির নিচে চাপা পড়ে আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শরফ উদ্দিন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে যায়।এসময় দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক।এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে ইউএনওকে হত্যার হুমকি, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

পঞ্চগড় সীমান্তে এক দালালসহ ৩ বাংলাদেশি আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

গাইবান্ধায় মেডিকেল,বিশ্ববিদ্যালয় ও শিল্প কারখানা স্থাপনের দাবি এমপি স্মৃতির

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জনগণকে উন্নত সেবা প্রদানের জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ আইজিপি’র

হোমনায় কুকুরের কাঁমড়ে আহত ২৪, ফার্মেসীগুলোতে ভ্যাকসিনের সংকটে ভোগান্তিতে ভুক্তভোগীরা

ঝিনাইদহে র‌্যাব-৬ ক্যাম্পের সগযোগিতায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ২ জনকে জরিমানা, তাজমহল ফার্মেসী সিলগালা