crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জামালপুর প্রশাসনের অভিযান, তবুও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম : সোমবার ২২ মার্চ বেলা ১২টায় জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে অপরাধী কাউকে পাওয়া যায় নি। ব্রক্ষ্মপুত্র ব্রিজের নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রিজটি হুমকির মুখে পতিত হচ্ছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জামালপুর সদর এসিল্যান্ড মাহমুদা বেগম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই অভিযানসহ মার্চ মাসে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে তিনটি ভ্রাম্যমান আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও চলতি বছর আরও বেশ কিছু অভিযান পরিচালনা হয়েছে। তবুও কোন ভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। গত ১৬ মার্চ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ভাদুরীপাড়ায় ও ব্রিজের নিচে স্থাপিত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়। অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে ফসলী জমির ব্যাপক ক্ষতি ও ব্রিজের ক্ষতি সাধিত হচ্ছিল, মানুষের ভোগান্তি হচ্ছিল, প্রান্তিক চাষীগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার। জনসার্থে এ অভিযান চালানো হয়। এছাড়াও চলতি মাসের ১০ তারিখে জামালপুর সদর উপজেলায় ছনকান্দা এলাকায় আরও একটি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই ব্যক্তিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। সেই সাথে ১টি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নিরলস অভিযানের মাধ্যমে ড্রেজার ধবংস ও জরিমানা স্বত্ত্বেও  ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারীদের কোনভাবেই দমানো যাচ্ছে না। এলাকার স্থানীয় জনসাধারণ মনে করেন সরকার ও প্রশাসনের আরও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে দমন করা সম্ভব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিএসসি’র নবনিযুক্ত চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

সরকারের অর্থে ব্যক্তিগত পুকুরে পার্ক নির্মাণ করলেন সরিষাবাড়ীর পৌর মেয়র

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

নিজের অফিসের গাড়ি কেনার টাকা জনগণের স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

এএলআরডির ভূমি সংস্কার, রেকর্ড ও জরিপ বিষয়ক কর্মশালা সম্পন্ন

রংপুরে বাঁশঝাড় থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত