crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে হলিধানী ইউপি’র মহিলা সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মহিলা সদস্য পারুলা বেগমের নামে ভূমিহীনদের ঘর বরাদ্দে অনিয়ম ও জমিতে ভরাটকৃত বালু আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে রামচন্দ্রপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প-২ এর জমিতে ভরাটকৃত বালু মহিলা মেম্বার নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে প্রতিবেদক সরোজমিনে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখা যায়, ওই মহিলা মেম্বারের স্বামী মুজাম মন্ডল নিজে পাওয়ার ট্রিলারের বগিতে করে আশ্রয়ন জমির ভরাটের বালু তার বাড়িতে নিয়ে যাচ্ছে। বালুর কথা জিজ্ঞসা করা হলে সে বলে আমি কিছুই জানি না, মেম্বার এই বালুগুলো বাড়িতে নিয়ে যেতে বলেছে। কিছুক্ষণ পর ওই মহিলা মেম্বার পারুলা ঘটনাস্থলে এসেই সাংবাদিকদের সাথে বাক-বিতণ্ডা শুরু করে। জমি ভরাটের বালু আপনি কীভাবে নিজের বাড়িতে নিচ্ছেন এমন প্রশ্ন করলে তিনি জানান, উপজেলা সাবেক নির্বাহী অফিসার আমাকে এই ভূমিহীনদের ঘর নির্মাণের দায়িত্ব দিয়েছেন। এখানকার সকল দায়দায়িত্ব আমার। এটা আমার প্রজেক্ট, এই কাজ করতে গিয়ে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়েছে। আর বালুগুলো রাস্তার উপরে থাকায় স্যার আমাকে রাস্তা পরিস্কার করতে বলেছে, তাই রাস্তা পরিস্কার করছি।

এলাকাবাসী বলেন,মহিলা মেম্বার পারুলা সরকারি বালু নিয়ে যাচ্ছে এটা খুব দুঃখজনক,এর পাওনাদার ভূমিহীনরা।

হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মহিলা মেম্বার যা করেছে সেটা আসলে ঠিক করেনি। সে আশ্রয়ন প্রকল্পের জমি ভরাটের বালু নিজের কাজে ব্যবহারের জন্য নিয়ে গেছে। এহেন কাজ আসলে খুবই দুঃখজনক।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিন বলেন,আমি এই উপজেলাতে নতুন এসেছি। পুর্বের উপজেলা নির্বাহী অফিসার কীভাবে বালু রেখে গেছেন জানি না।আপনারা সাবেক উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন।

উপজেলার সাবেক নির্বাহী অফিসার বদুরুদ্দোজা শুভ বলেন, আমি তাকে বালু নেওয়ার কোন অনুমতি দেইনি। সে যদি এই কাজ করে থাকে তাহলে খুবই অন্যায় করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় মাকে হ’ত্যাকারী ছেলে ও ছেলের বউ গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

হোমনায় করোনাভীতি উপেক্ষা করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি, অপরাধ সভা ও খুলনা রেলওয়ে জেলার অফিসার ও ফোর্সদের উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের অল্প সুদে আরো ঋণ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংক : সম্মতিপত্র পেলো ৮ প্রতিষ্ঠান

সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা