crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে দেশে মোট আট হাজার ৩৪৯ জনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সেরে ওঠা রোগীর সংখ্যা চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি।

এর মধ্যে গত বছরের ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শৈলকুপায় ভাতা কার্ড থেকে বঞ্চিত চাতালের নারী শ্রমিকরা

ধর্ম প্রতিমন্ত্রীসহ বিশিষ্ট জনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

নেত্রকোনায় করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু,স্বেচ্ছাসেবকের সহায়তায় দাফন

এনএসআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

গৌরীপুরে জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলমের ঈদ শুভেচ্ছা 

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ