crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বালু উত্তোলনের দায়ে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।সোমবার(১ ফেব্রুয়ারি) বিকেলে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেওয়া হয়। এসময় বোমা মেশিনের মালিকসহ অন্যান্যরা পালিয়ে যায়।পরে জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে দুইটি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বোমা মেশিনের মালিক পালিয়ে যাওয়ায় জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রিক্তা বেগম উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী। মশিয়ার রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত। জরিমানার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাকে মহিলা পুলিশ দিয়ে আটক করে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে জাহেদী ফাউণ্ডেশন

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বিশ্বম্ভপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতবস্ত্র ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ

বিশ্বম্ভপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতবস্ত্র ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ

নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন এসপি আকবর আলী মুন্সী

জামালপুরের সেই বিতর্কিত ডিসিকে প্রত্যাহার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

খুলনায় আইপি পুলিশ সুপার-৬ এর নির্দেশনায় ১ আসামী গ্রেফতার

ঝিনাইদহ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের যোগদান

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবসা ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত