crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চায় না। সোমবার সকালে রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী ।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেইসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেন। তিনদিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন শিল্প আরো বিকশিত হবে মনে করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় কিশোরী ধর্ষণের প্রধান আসামী ইউনুস লোহাগাড়া থেকে গ্রেফতার

লাইলাতুল কদর নামাজের নিয়মাবলী

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হ*ত্যা

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৩

বিরলে বিজিবি’র অভিযানে ৯৬ বোতল মদ জব্দ

উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থে সরকারি কাজে বাধা প্রদান, পৌর মেয়রের থানায় অভিযোগ

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেফতার-১

কিশোরগঞ্জ মিঠামইনে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত