crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয় বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবেঃ স্বাস্থ্য সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২০ ৯:২২ অপরাহ্ণ

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ  স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বরেছেন, কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয়বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে ও করনীয় ঠিক করতে হবে।চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সচিব ।

সচিব বলেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে আউট অব পকেট এক্সপেন্ডিচারের ফলে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যায়।

তিনি বলেন, দেশে ৬১০টি সরকারি হাসপাতাল আছে। ৯০ হাজারেরও বেশি চিকিৎসক আছে।  লাগলে আরও লোকবল বৃদ্ধি করা হবে।  কিন্তু চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করতে হবে। চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে। এটি হতে দেওয়া যাবে না।

স্বাস্থ্যখাতের উন্নয়নে এখন ৪৯টি প্রজেক্টে কাজ চলমান রয়েছে বলে জানান সচিব।  এগুলোতে মানুষের চিকিৎসা নিতে বিদেশমুখিতা কমানোর জন্য যথোপযুক্ত উদ্যোগ রাখা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবনের ইন্তেকাল

হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবনের ইন্তেকাল

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারি রাস্তার ইট বিক্রি ,বিক্রিত ইট উদ্ধার!

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ

জামালপুরের কৃতী সন্তান পুলিশ সার্ভিস অ্যাসো: সহ-সভাপতি নির্বাচিত হলেন সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান

হোমনায় লোকালয়ে অজগর, জনমনে কৌতুহল

হোমনায় ২ বাড়ি লকডাউন ঘোষণা

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৩

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২

সরকারি নিয়োগে অপেক্ষমাণ তালিকার বিষয়ে নতুন পরিপত্র জারি

হোমনায় করোনা প্রতিরোধে বাজার, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি মনিটরিং ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও