crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সেরাজুল আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নে ৫ম শ্রেণির এক শিশু ছাত্রী ধর্ষনের ঘটনায় সোমবার (১১ই মার্চ) ধর্ষক সেরাজুল ইসলাম (৫৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ধর্ষক সেরাজুল ওই ইউনিয়নের পুর্ব ছাতনাই গ্রামের মৃত,জাবেদ আলীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন দনি ঝাড়সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে রোববার (১০ই মার্চ) বিদ্যালয় বন্ধ থাকায় তার বাবা-মা তাকে দুপুরে বাড়িতে রেখে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় শিশুটি বাড়ির পাশে খেলার সময় তাকে একা পেয়ে জোরপুর্বক মুখ বেঁধে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে লম্পট সেরাজুল ইসলাম। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়।
ছাত্রীটির পিতা নুর ইসলাম ও মাতা কমলা বেগম সন্ধ্যায় বাড়ীতে ফিরে এসে দেখে একমাত্র কন্যা ঘরের ভিতরে কান্না করছে। তারা ঘটনাটি মেয়ের মুখে জানতে পেরে রাতেই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ডিমলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জমান শিশুটির অবস্থা বেগতিক দেখে রাত ১২টায় নীলফামারী আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশু ছাত্রীটি নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেয়েটির মা কমলা বেগম এই প্রতিবেদককে বলেন, আমার শিশু কন্যাকে যে লম্পট ধর্ষণ করেছে আমি তার কঠোর শাস্তি চাই। যাতে এই ধর্ষকের শাস্তি দেখে সমাজে আর কোনো শিশু এমনটার শিকার না হয়।

পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সেরাজুল ইসলামকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশু ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষককে আমরা এলাকাবাসীর সহায়তায় আটক করেছি।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ডোমারে ৪বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে নয়ন আটক

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

সাংবাদিকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনা করেন : শিক্ষামন্ত্রী

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হরিণাকুণ্ডুতে লাটাহাম্বা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

নাগরপুর নেশাগ্রস্ত স্বামীর মারপিট ও অত্যাচারে গৃহবধু হাসপাতালে

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ