crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ১০ বছরের সাজা থেকে বাঁচতে ২৮ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা আব্দুস সামাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২০ ৯:১০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজা বাঁচতে ২৮ বছর ধরে পালিয়ে বেড়াছিলেন আসামী আব্দুস সামাদ (৭২)। তারপরও শেষ রক্ষা হয়নি। অবশেষে তাকে পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে। ঝিনাইদহ সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহশেপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আব্দুস সামাদ ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, কোটচাঁদপুর থানার একটি ডাকাতি (জিআর ৩৫/১৯৮৫) মামলায় তাকে ঝিনাইদহের একটি আদালত ১৯৯২ সালে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, নগদ ৫ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড প্রদান করেন। দণ্ড ঘোষণার আগ থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ আব্দুস সামাদকে গ্রেফতারে সোর্স নিয়োগ করে জানতে পারে, তিনি প্রথম দিকে ভারতে ও পরে যশোরে জমি কিনে ২৫ বছর ধরে বসবাস করছেন। ওসি আরো জানান, সোমবার দুপুরে মোবাইল ট্রাকিং করে আব্দুস সামাদের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারের জন্য সদরের নারিকেল বাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই বদিউরজামানকে দায়িত্ব দেন। পুলিশ তাকে সোমবার বিকালে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

তথ্য নিয়ে জানা গেছে, ১৯৮৫ সালের ৯ জুন কোটচাঁদপুরের একটি ডাকাতি মামলার আসামী হন আব্দুস সামাদ। এই মামলায় ঝিনাইদহের একটি আদালত ১৯৯২ সালে সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজনৈতিক দলগুলোর জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রীকে বাংলাদেশ কংগ্রেসের চিঠি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২১২

ময়মনসিংহে নৌকাকৃতি এলইডি সড়ক বাতির উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে পূর্বের রেকর্ড ছাড়িয়ে এবার মিলল ২৩ বস্তা টাকা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সরিষাবাড়ী’র মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছি’নতাই

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ