crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ
নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় হারাগাছ থানাধীন উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এলাকাবাসী সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ,সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন,সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, এলাকাবাসী গোলাপী বেগম,ধর্ষিতার মামা দেলোয়ার হোসেন,আশরাফুল ইসলাম, আব্দুস সবুর,সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের ঘটনায় আমরা হতবাক হয়েছি । পিতার কাছে যদি কন্যা ধর্ষিত হয়, তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন,খুন-ধর্ষণ,মাদক-জুয়া, অপসংস্কৃতি-অশ্লীলতার ঘটনায় আজ মানুষের জীবন বিপন্ন। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মদদ যোগাচ্ছে।

এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ২০২০ হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হলেও ধর্ষক আসামীকে গ্রেফতার করা হয়নি। উল্টো আসামী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এছাড়াও বাদী ধর্ষিতার মামা দেলোয়ার হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। বক্তারা,অবিলম্বে ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবি জানান।

পরে পুলিশ কমিশনার আলীম উদ্দিন মাহমুদকে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ কমিশনার অতিসত্বর ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জগন্নাথপুরে মা’ফিয়া চক্রের সদস্য খু’নি এনাম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা !

“জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” সীম্যান বাংলাদেশ লিঃ পদের সংখ্যা: ২৩৪ জন

ঝিনাইদহে ১০৭ ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ নিবন্ধন রয়েছে ১৮ টির

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় আ’লীগ নেতাসহ আহত-৩

নাগরপুরের সর্বস্তরের জনগণের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি