crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় ট্রাঙ্ক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ
ডিমলায় ট্রাঙ্ক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা ডিমলা টু ডোমার বাইপাস সড়ক সংলগ্ন ফরেস্ট বাগানের(বনবিভাগ)রাস্তার পাশে ফেলে রাখা তালাবদ্ধ রহস্যজনক ট্রাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের(আনুমানিক ৪০)লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(১৬ জুলাই)দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রহস্যজনক ট্রাঙ্কটির তালা ভেঙে ফেললে ভিতরে কাপড়ে মোড়ানো অর্ধগলিত পচা দুর্গন্ধযুক্ত একটি অজ্ঞাত পরিচয় লাশ পাওয়াা যায়।ধারণা করা হচ্ছে মৃতদেহটি তিন থেকে চারদিন ও তারও পূর্বের হতে পারে।
এলাকাবাসী সূত্রে ও সরেজমিনে জানা গেছে,গত বুধবার(১৫ জুলাই)রাত প্রায় ১২টার সময় সংলগ্ন এলাকার শৈল্যারঘাট গ্রামের এক বাসিন্দা বাড়ি ফেরার পথে ওই স্থানের পাকা সড়কের পাশে স্বাভাবিকভাবে নামিয়ে রাখা একটি তালাবদ্ধ ট্রাঙ্ক দেখতে পেয়ে প্রতিবেশীদের জানালে তারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঝারি সাইজের একটি ব্যবহৃত ট্রাঙ্কে দুটি নতুন তালা লাগানো অবস্থায় রহস্যজনক ট্রাঙ্কটি দেখতে পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন।ফেলে রাখা ট্রাঙ্কটির পাশে যানবাহনের চাকার দাগ থাকায় পুলিশ ও স্থানীয়দের ধারণা অন্য এলাকা থেকে মৃতদেহটি ট্রাংকের ভিতরে তালাবদ্ধ অবস্থায় যানবাহনে করে পরিকল্পিতভাবে রাতের আধারে ডিমলা ফরেস্টের(বনবিভাগের)ওই নির্জন এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৃতদেহটির আলামত সংগ্রহ সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম),সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)জয়ব্রত পাল,সিআইডির ক্রাইম সীন ইউনিট,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই),গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ নীলফামারী,ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ প্রমুখ।বিকেলে মৃতদেহটির ময়না তদন্তের জন্য তা উদ্ধার করে ডিমলা থানায় নেয়া হয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রাতে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবগত করি।স্যারেরাসহ সিআইডি,পিবিআই,ডিবি পুলিশ,বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মৃতদেহটি ময়না তদন্ত ও মামলার প্রস্ততি চলছে।

নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম)বলেন,লাশের প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে।ধারণা করা হচ্ছে লাশটি ২/৩ দিন পূর্বের ও ড্রপ পয়েন্ট হিসেবে সেখানে(ফরেস্টে) তা তালাবদ্ধ ট্রাঙ্কে করে ফেলে রাখা হয়েছে।আমরা আশা করছি, শীঘ্রই লাশ শনাক্তসহ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কারুশিল্প মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের সফল অভিযানে একাধিক মামলার আসামি দেশীয় ওয়ান শুটারগান ও গুলিসহ গ্রেফতার

হোমনায় উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

পঞ্চগড়ে ভারতীয় বোল্ডার গরু আটক

কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালাকে বৈধ ঘোষণা

কটিয়াদীতে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত