crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনে নদী ও পাট ক্ষেত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে লঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) ও সোমবার দুপুরে পাট জমি থেকে মোহন লাল সরকার নামে (৪৫) অন্য ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের পাশে লঙ্গন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি পুরুষের এবং বয়স আনুমানিক ৩৫। তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজের একদিন পর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের মোহন লাল সরকার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের রঞ্জিত সরকারের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে যায় মোহন লাল। কিন্তু সন্ধ্যা হলে বাড়িতে ফিরেনি। পরে অনেক খোঁজাখুজির পর আজ সোমবার সকালে পার্শ্ববর্তী ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলীর পাট ক্ষেতে তার মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। লাশের নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. কবির হোসেন দুই দিনে দুটি লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুলের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপ’ এর প্রধান রাকিব ও সহযোগী ইমনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের মহান বিজয় পালন

ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

হোমনার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শেরপুরের নকলায় সড়ক দু’র্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নি’হত

শেরপুরের নকলায় সড়ক দু’র্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নি’হত

রংপুর মেডিক্যালে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার, শনাক্তের জন্য যোগাযোগ করুন

সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৭৩ আরোহী : সেনাবাহিনীর প্রচেষ্টায় বিমান উদ্ধার

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসনের পক্ষে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে সহায়তা প্রদান