crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা সন্দেহে পঞ্চগড়ে আইসোলেশনে ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৩, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আসাদুজ্জামান রাব্বী (২৬) নামের এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।হাসপাতালে সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া ১২টার দিকে জ্বর, সর্দি-কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পঞ্চগড় আধুুুুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন রাব্বী। তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার কয়ারিয়া শরীফ বাড়ি এলাকার আদিল উদ্দীন শরীফের ছেলে।
 তিনি ২০ মার্চ পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার সোহাবুর রহমান সুজন আলী নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজুদ্দৌলা পলিন বলেন, তার শরীরে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে।  এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।রাতভর চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ হয়েছেন। আমরা আইইডিসিআর’র সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া ওই যুবক যে বাড়িতে উঠেছিলেন, ওই বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।তাদের যেকোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

ঝিনাইদহ জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, একমুখী বাজারে প্রবেশ

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে মারধর, থানায় অভিযোগ

জগন্নাথপুরে শুক্র-শনি ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুরে বাওপা’র মোকনা শাখার শুভ উদ্বোধন

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

বিএনপি ভালো কোনো সৃষ্টিশীল চিন্তা করতে পারেনা: দিলীপ বড়ুয়া

সরিষাবাড়ী’র আনসার-ভিডিপি কর্মকর্তা স্বরুপ বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান