crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ শহরের শহীদ মিনার সংলগ্ন জিন্না মার্কেটের মালিক সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না আর নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
শহরের শহীদ মিনার সংলগ্ন জিন্না মার্কেটের মালিক ঝিনাইদহের পরিচিত মুখ ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল ৪.২০ টার সময় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এক ছেলে ও এক মেয়ের জনক জিন্না দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। খোরশেদুল ইসলাম জিন্না ঝিনাইদহ জেলা স্কাউটস প্রশাসনের সহকারী কমিশনার ছিলেন। এছাড়া বিভিন্ন সমাজসেবক ও দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি অগ্রণী মুক্ত স্কাউটস সভাপতি, স্থানীয় চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক এবং হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য, রেড ক্রিসেন্ট এবং নাটাবের সদস্য, জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। খোরশেদুল ইসলাম জিন্নার মৃত্যুতে তার আত্মীয় স্বজনরা শোকে ভেঙ্গে পড়েন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ঝিনাইদহের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে আসেন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

ইদযাত্রায় বেপরোয়া গতি নিয়ন্ত্রণে ‘স্পিডগান’ নিয়ে মাঠে থাকবে পুলিশ

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ৫৬ বিজিবি’র কর্মশালা

ঝিনাইদহ ডাঃ অপূর্ব কুমার শাহার ‘কেয়ার হাসপিটালে’ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ২লাখ টাকায় রফাদফা

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

হোমনায় মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জুয়েল রানা গ্রেফতার

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ প্রার্থীর লক্ষাধিক টাকা জরিমানা