

কামরুল হক চৌধুরী >>কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী বলেছেন - হোমনা কমিউনিটি ফার্মারস ক্লাব উৎপাদিত বীজধান (হোমনা মডেল) একসময় সব এলাকায় ছড়িয়ে পড়বে এবং এতে কৃষক ভাইয়েরা আরও লাভবান হবে। ২৪অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তিনি হোমনা উপজেলা কৃষি অফিসে এই ধানবীজ প্যাকেটজাতকরণ প্রত্যক্ষ করেন। এসময় উপস্থিত ছিলেন - হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেন, কমিউনিটি ফার্মারস ক্লাবের সভাপতি মোঃ লাল মিয়াসহ আরও অনেকে।
[youtube]MfjYiGoQYaw[/youtube]
এরআগে তিনি কাশিপুর গ্রামের জয়িতা পদকপ্রাপ্ত শাহীনূর বেগম, মাধবপুর গ্রামের হুমায়ুন কবির এবং দড়িরচর গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক লাল মিয়ার বীজধান প্যাকেটজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় কৃষক লাল মিয়া ধান শুকানোর জন্য একটি মেশিনের ব্যবস্থা করে দেয়ার দাবি জানান। উল্লেখ্য, কৃষিবিদ মোঃ জুলফিকার আলী দীর্ঘ সময় হোমনা উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি হোমনার কৃষিতে একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। ওই সময়ই কৃষক লাল মিয়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। বর্তমানে জুলফিকার আলী পদোন্নতি পেয়ে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম এবং চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।