মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, নজরুল গবেষক ও রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যাপক শাহ আলমের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় হোমনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যাপক শাহ আলম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও বিনয়ী সাংবাদিক। পাশাপাশি তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার এবং নিবেদিতপ্রাণ নজরুল গবেষক ছিলেন। কর্মজীবনে তিনি আজকের কাগজ, বাংলার বাণী, আমাদের সময়, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় ও দেশ রূপান্তরসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু। হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ক্রাইম পেট্রোল২৪.কম এর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি দেলোয়ার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম এবং প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল বাসার সরকার, মো. হানিফ খান ও মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম মিশুক, সাংবাদিক জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম মুন্না, মো. হারুন অর রশিদ, রুহুল আমিন জুয়েল, তপন সরকার, মো. রাসেল আহম্মেদ ও আবু রায়হান চৌধুরিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুম অধ্যাপক শাহ আলম, নজরুল ইসলাম সরকার ও আবদুল বাতেনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।