মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় রাজনৈতিক বিরোধের জেরে কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অ*পহরণ ও মা*রধর করে মু*ক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আক্তার হোসেন এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় একটি অ*পহরণ মামলা দায়ের করেছেন।
এতে আল আমিন নামে এক জনকে আজ বুধবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী বলেন, 'এক নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।