রংপুর সংবাদদাতা।।
মোহাম্মদ আলী (আনুমানিক ১৬) গত ১৯ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ নতুন বাজার থেকে পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাঁর পিতা আব্দুল হামেদ এবং মাতা সোমেলা বেগম। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ধোপাডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিশামত হলদিয়া গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ আলী জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এবং খুঁড়িয়ে হাঁটেন। তাঁর গায়ের রং- শ্যামলা, উচ্চতা- প্রায় ৩ ফুট, মাথার চুল খাড়া ধরনের এবং তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল গোলগলা কালো গেঞ্জি ও কালো প্যান্ট। তাঁর পিঠের কোমরের ওপরের অংশে সাদা দাগ রয়েছে, যা তাঁর পরিচয়ের একটি বিশেষ পরিচয়চিহ্ন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নং: ১০১৭, তারিখ: ২১-০৭-২০২৬ ইং, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা।
কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:
০১৮৩৫৩২৩১১৭
০১৩০৮২২৫৬২৮
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।