পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিল প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
আটক ব্যক্তিরা হলেন- বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৭)।
পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে দু’জনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।’’ #
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।