মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশের জলাশয়ে পড়ে মাহিদুল নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদুল কামালপুর গ্রামের বাসিন্দা সজল কাঙ্গালির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় শিশু মাহিদুল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ের পানি থেকে তাকে উদ্ধার করা হয়।পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।