ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ইজাবস বলেন, 'এই নির্বাচনে দারুন প্রতিযোগিতা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল বলেও জানান ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান।
তবে নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হা*মলা হয়েছে বলে জানান তিনি। ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, '২৭টি জেলায় ২০০টি জায়গায় হামলার অভিযোগ লিপিবদ্ধ করেছি।'
জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।