মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রী নিজস্ব বাসভবনে জেলা ড্যাবের সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী'র নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।