crimepatrol24
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ আ’লীগ ডোমার থানা শাখার প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও মেধাবী কৃতী ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরমেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

শিক্ষক রেজওয়ানুল হক উৎপলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অবঃ প্রাপ্ত সহকারী বন সংরক্ষক আনিছুল হক গোল্ডেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লতিফুল মোস্তাকীম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এলাকার কৃতী সন্তান সাবিহা বিনতে বৃষ্টি মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩৮তম স্থান অর্জন করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়। আলোচনা শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে খাদ্য, শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বাতিল হলো ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তা নাহলে বন্ধ হয়ে যাবে

পীরগঞ্জের ঘটনায় উ স্কা নি মূ ল ক পোস্ট দেওয়া সেই যুবকের দায় স্বীকার

পবিত্র মাহে রমজানে দান সাদকার গুরুত্ব ও ফজীলাত

সুন্দরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ।

সুন্দরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ।

ডেঙ্গু জ্বরে সারাদেশে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধী স্কুলের ছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে  

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে