আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
জামালপুর জেলা শহরের পাঁচ রাস্তার মোড়ে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ সংরক্ষণের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া পাঁচ রাস্তার মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে সড়ক ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।