crimepatrol24
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৭, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর শহরের সকল বাজার এলাকার সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা আবুল কালামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর সোমবার ভোরে তাকে ঢাকার গেন্ডারিয়ার ১১ নং লালচাঁন থেকে গ্রেফতার করা হয়। চোরচক্রের মূলহোতা আবুল কালাম খুলনা জেলার সোনাডাঙ্গার শেখপাল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, দলিল লেখক সুনু নাগের কর্মচারী সোহাগ ৩০ নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় সরকারি রাজস্বের সাড়ে ৪ লাখ জমা দিতে যান। সোহাগ ব্যাংকের ক্যাশ-কাউন্টারে টাকা জমা দেওয়ার সময় অভিনব কায়দায় পুরো টাকা হাতিয়ে নেয় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সদর থানার পুলিশ। এ ঘটনায় সোহাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে সোমবার ভোরে ঢাকার গেন্ডারিয়ার ১১ নং লালচাঁন থেকে আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া কালামের স্বীকারোক্তিতে চোরচক্রের আরও ৪ সদস্যকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়া প্রেসক্লাবের  সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি ও লকডাউন মানছেন না জনগণ , প্রশাসন টহলে থাকলেও ভয় নেই জনগণের

নাসিরনগরে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আত্মগোপনে, কলেজ কার্যক্রমে স্থবিরতা

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

রংপুরে ধর্ষক বাবাকে পুলিশের হাতে তুলে দিলো মেয়ে

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

ঝিনাইদহ বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেনের বিরুদ্ধে থানায় জিডি

ডোমারে বজ্রপাতে নারীর মৃত্যু