মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।
মতবিনিময় সভায় প্রাথমিক পর্যায়ের ১৪৩ জন এবং মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৯৫ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনে সহায়ক পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।