কিশোরগঞ্জ সংবাদদাতা।।
কিশোরগঞ্জে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় সদর উপজেলার ১ নং রশীদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সগড়া গ্রামের দুলাল মেম্বারের বাড়ির সামনে আয়োজিত এ ক্যাম্পে গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান এবং খামারি ও সাধারণ মানুষকে পশুর সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে ওষুধ সরবরাহ করে অফসোনিন কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক ফেরদৌস, এআই কর্মী বোরহান উদ্দীন সুমন ও সুহেল রানা এবং প্রাথমিক চিকিৎসক মাজহারুল হক।
ক্যাম্পে বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন ও এআই কর্মী বোরহান উদ্দীন সুমন বলেন, গবাদিপশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টিকাদান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পালন এবং সুষম খাবার দেওয়া জরুরি। পশু অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তারা আরও বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও উন্নত পরিচর্যা সম্পর্কে খামারিদের সচেতন করা গেলে পশুর উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি খামারিরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। এ ধরনের উদ্যোগ গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামীণ পর্যায়ে গবাদিপশুর চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং খামারিদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।