মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে>>
“আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়; আদর্শবান যুবকরা জাগলেই, সত্যের হবে জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) শহরের শোলাকিয়ায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) জেলা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুফতি এ কে এম আব্দুজ জাহের আরেফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম ইলিয়াস আমিনী, কে এম আনিসুজ্জামান ও মাওলানা শফিকুল ইসলাম ফারুক। এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা আদর্শিক ও নৈতিক সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশ ও জাতির কল্যাণে যুবকদের নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে এমদাদুল ইসলাম, সহসভাপতি হিসেবে ক্বারী দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।