crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ ইসির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো: আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।

চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি/ র‌্যাব/ কোস্ট গার্ড মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল ডিআইজি, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ইসির সকল যুগ্মসচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠি দিয়েছে ইসি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন

১১ বছরেও চালু হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহের সরকারি স্যালাইন ফ্যাক্টরি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঝিনাইদহের অজ গ্রামের বনবাদাড়ে নাম না জানা শাকসব্জিতে ভরপুর

হোমনায় প্রাইভেটকারসহ মা’দকের বিশাল চালান আ’টক

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি

যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রনীতি

ইংরেজি নববর্ষকে সামনে রেখে কালীগঞ্জের ফুল চাষিরা পার করছেন ব্যস্ত সময়