crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

 

মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ক্লাস, পরীক্ষা এবং ওয়ার্ড বর্জন করে বিক্ষোভ মিছিল করেন শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের নিকট স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবে না, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করা , সকল প্রকার মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা, জাতীয় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও নিশ্চিত করা। শিক্ষার্থীরা তাদের এ ৫দফা দাবি সুষ্পষ্ট করে ব্যাখ্যা করেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মুবাশ্বিরুল ইসলাম, মুশফিকুর রহমান আফ্রিদি, রাজিন আহমেদ এবং তাসনিম উল জান্নাত অবনি প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

মধুপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল

হোমনায় চুরি হওয়া ৬ অটোরিক্সাসহ ১ চোরকে গ্রেফতার করেছেন এএসপি মো. ফজলুল করিম

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে: রেলওয়ের মহাপরিচালক

কাঁচা পেঁপের উপকারিতা

২০ মে থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

এনসিসির প্রস্তাব থেকে সরে এলো ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

ঝিনাইদহে এবার নুসরাত হত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন