crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ৩ অপহরনকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় অপহৃত নীলফামারী কিশোরগঞ্জ খামার গারা গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মুদি দোকানদার মোঃ আব্দুল মাজেদকে (৫৫) উদ্ধারপূর্বক অপহরণের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ্ কাওসার জানান, গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টায় সিয়াম নামের এক ব্যক্তি কৌশলে মাজেদকে মোটরসাইকেলে করে রংপুর নগরীর একটি অজ্ঞাত পরিচয় স্থানে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মাজেদ টাকা দিতে অস্বীকার করলে তাকে অপহরণকারী ফজলে রাব্বী (২২), মমিনুল ইসলামসহ (৩৫) অজ্ঞাত আরও কয়েকজন প্রাণনাশের হুমকি দেয়। এতে মাজেদ ভীত হয়ে ফোন করে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর কথা বললে মাজেদের ছেলে ৪ হাজার টাকা পাঠায়। এরপরেও মাজেদকে মুক্তি না দিলে পরিবারের লোকজন কোতয়ালী থানায় বিষয়টি অবগত করে। কোতয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ২৪ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ গেটের সামনে থেকে মাজেদকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে। অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

পঞ্চগড়ে দুই একর চা-চারা নিধন করেছে দুর্বৃৃত্তরা

ঝিনাইদহে এবার নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদেশে থেকেও নিয়মিত সরকারি বেতন তুলছেন পুঠিয়ার মাদ্রাসা শিক্ষক!

ঝিনাইদহে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

রবার্তো ফিরমিনো অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপ লিভারপুলের

কারণ ছাড়া বাহিরে বের হলেই আইনগত ব্যবস্থা: সার্কেল এএসপি মো. ফজলুল করিম