crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সাবেক প্রধান শিক্ষককে গণসংবর্ধনা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি >> কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে শিক্ষকতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মীর মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ, ব্যাংকার মাহমুদুল হাসান, ইউপি সদস্য সালেহ জহর ও সামছুল হক, প্রাক্তন শিক্ষার্থী মো. আলামিন ও কাউছার আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংবর্ধিত প্রধান শিক্ষকের ছেলে মো. তাজুল ইসলাম, আমিরুল ইসলাম, সালাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। পরে সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হ’ত্যার ঘটনায় ৫ জনের ফাঁ’সি

আশুলিয়ায় বাসচাপায় মা মেয়েসহ নিহত-৩

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

জামালপুরে অ’পহরণ মামলায়  সংরক্ষিত ইউপি সদস্য রীনা বেগম গ্রেফতার 

জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সরকার ‘অযাচিত ও অযৌক্তিক’ রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়ার অভিযোগ

ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি খামেনির

রংপুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২