crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান অব্যাহত, ৩ জনের অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ

মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউনের ১০ম দিনে পুলিশ ও সেনাবাহিনী এবং গ্রীণ ভয়েস সংগঠনের সার্বিক সহযোগিতায় কঠোর লকডাউন অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
আজ শনিবার উপজেলার রামকৃষ্ণপুর ও দুলালপুর বাজারে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এসময় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও অহেতুক মোটরসাইকেল নিয়ে বের হওয়ার অপরাধে ৩টি মামলায় ৩ জনকে ১ হাজার ২শ’  টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তিনি করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানান । জনগণকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কেউ সরকারি বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ৩ জনকে ১ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

কালীগঞ্জে নিজের ভোটটিও পেলেন না মেম্বার প্রার্থী আব্বাস আলী!

হোমনা পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

পুঠিয়ায় বিএনপির নির্বাচনী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নাসিরনগরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে করোনায় আরো একজনের মৃত্যু

ঝিনাইদহ নগরবাথানে পার্কিং ট্রাকে লোকাল বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা