crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ 
কুমিল্লার হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার শহিদ বেদীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পৌরসভা, হোমনা থানা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০২ (হোমন- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও মো. খন্দকার হুমায়ূন কবীর, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক মো. কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা। পরে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে গৃহবধূ ফেরদৌসী হ’ত্যার রহস্য উদঘাটন

পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার

খুলনায় শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার

জলঢাকার উপ-নির্বাচনে মেয়র পদে নাসিব সাদিক বিজয়ী

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা