crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

 

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

কুমিল্লার হোমনা উপজেলার বাহের কালমিনা থেকে
জয়নগর কালমিনা গ্রামের মধ্য দিয়ে নির্মিত ঘনিয়ারচরগামী রাস্তাটি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাহের কালমিনা, জয়নগর কালমিনা, খোদেদাউদপুর, ঘনিয়ারচর, বড় দত্তেরকান্দি, ছোট দত্তেরকান্দি, উজানেরকান্দিসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তার পিচ ও কংক্রিট উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে প্রায় প্রতিদিনই সংঘটিত হয় ছোট-বড় দুর্ঘটনা। তারপরেও মানুষজন তাদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করছে।

এ রাস্তায় চলাচলকারী অটোচালক মো. নজরুল ইসলাম বলেন, আমরা পেটের দায়ে জীবনের ঝুঁকি এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাই। এসব ভাঙা রাস্তায় গাড়ি চালালে প্রতিদিনই গাড়িতে কাজ করাতে হয়। এতে করে গাড়ির খরচও বেড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই।

 

নাম প্রকাশে অনিচ্ছুক জয়নগর গ্রামের এক বাসিন্দা বলেন, উপজেলা চেয়ারম্যান আমাদের গ্রামের। তিনি প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাচল করেন। তিনি ইচ্ছা করলে রাস্তা মেরামত করা কঠিন কাজ নয়। এই রাস্তাটি খুব দ্রুত মেরামত করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, আমি বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম জানান, এ রাস্তাটি প্রায় এক মাস পূর্বে ইঞ্জিনিয়ার এসে মেপে গেছে। এরপর আর কোনো খোঁজখবর পাচ্ছি না। তবে আমি তাগাদা দিচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

সরকারি পরিসেবার কার্যকারিতায় ভিজিডি তালিকা প্রণয়ন বিষয়ক গণশুনানি

কম ভাগ্যবানদের মাঝে এপেক্স ক্লাব অব জামালপুরের অর্থ ও ইফতার বিতরণ

কোনো কমাণ্ডার পূজা ডিউটিতে ঘুষ নিলে কঠোর শাস্তি: শৈলকুপায় কমান্ড্যান্ট আসিফ ইকবাল

গাইবান্ধায় পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ – বৃটেন মৈত্রী গ্রুপের সদস্য নির্বাচিত হওয়ায় এমপি টিটুকে নাগরপুর- দেলদুয়ারবাসীর শুভেচ্ছা

বানেশ্বরে বিএনপির নতুন ওয়ার্ড কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২৭

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা