crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করল ‘হ্যালো ছাত্রলীগ’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২০ ৫:৩০ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত দুলাল ভূঁইয়ার (৬০) লাশ দাফন করেছে ‘হ্যালো ছাত্রলীগ’ টিম। তিনি মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। দুলাল ভূঁইয়া হোমনা উপজেলার ১নং মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথ কান্দি মাথাভাঙা গ্রামের মৃত আবদুল খালেক ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। এদিন ‘হ্যালো ছাত্রলীগ’ টিম কুমিল্লা থেকে লাশ এনে হোমনা উপজেলার নিজ বাড়ি জগন্নাথ কান্দি গ্রামে সন্ধ্যায় বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে।
উল্লেখ্য, কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশন সমন্বয়ক শ্যামল আতিকের ফোন পেয়ে ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ টিমের ৮ সদস্য করোনায় মৃত্যুবরণকারী দুলাল মিয়ার লাশ ধর্মীয় বিধিবিধান অনুযায়ী হোমনায় দাফন সম্পন্ন করেন।
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারের সার্বিক সহযোগিতায় ‘হ্যালো ছাত্রলীগ’র ‘ওরা ৪১ জন টিমের মো. মাসুদ ইসলাম মিলন, মাইনুল, লিটন হাসান, হাফেজ তোফায়েল মাহমুদ, মাওলানা সাইফুল, হাফেয নাজিম উদ্দিন সরকার, হাফেজ আলাউদ্দিন ভুইয়াসহ অন্যরা স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত ব্যক্তির লাশ গোসল, কাফনের কাপড় পরানো, জানাজা, কবর খোঁড়া ও দাফনের সার্বিক কাজ সম্পন্ন করেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার বলেন, ‘কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশন সমন্বয়ক শ্যামল আতিক ভাইয়ের ফোন পেয়ে ‘হ্যালো ছাত্রলীগ’র ‘ওরা ৪১ জন টিমের ৮ সদস্য নিয়ে দুলাল মিয়ার লাশ ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন সম্পন্ন করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মীয় রীতিনীতি অনুযায়ী লাশকে প্রাপ্ত সম্মানের সাথে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা যথাযথভাবেই পালন করতে আমরা বদ্ধপরিকর।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন রাষ্ট্রদূতরা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে অগ্নিদগ্ধ ভিখারী জবেদা খাতুনের লাশ দাফন করলেন ডোমার থানা পুলিশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও কার্তুজসহ গ্রেফতার-২

সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

ধোনির বিদ্যুৎগতির কিপিংয়ের রহস্য কী?

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

তথ্য প্রতিমন্ত্রীর সুপারিশে জামালপুরে অনুদান পেলেন ৪ সাংবাদিক