crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীর অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌরাস্তা মোড় সংলগ্ন ‘নূর আলম স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

এ অপরাধে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম দোকানের মালিক নূরে আলমকে দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। নূরে আলম স্থানীয় আব্দুল লতিফের ছেলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, ‘বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে নূরে আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা আইনত অপরাধ। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান শেষে তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সঠিক মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে উপ-স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন হলেও মেডিকেল অফিসার আহসান হাবীব জিকো থাকেন উপজেলা হাসপাতালে!

রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

সারাদেশের ন্যায় প্রচন্ড শীতে কাঁপছে নাগরপুর, বাড়ছে জনভোগান্তি

ডোমার পৌরমেয়র’র নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

র‌্যাব-৪ এর সফল অভিযানে ৫৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি অস্ত্র, জালনোট ও মাদকসহ গ্রেফতার

দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা’র উদ্যোগে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

দেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৩

বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

নেএকোনার কলমাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান