
মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন- শৃঙ্খলা কমিটির সভাপতি তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মো. আব্দুস সালাম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, ইউপি
চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো.কামরুল ইসলাম, মো.শাহজাহান মোল্লা, মো. নাজিরুল হক ভূঁইয়া ,মো. তাইজুল ইসলাম, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার প্রমুখ
[youtube]EYVtbmwsb0M[/youtube]
সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ,বাল্যবিবাহ ও যানজট নিরসনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশী টহল বৃদ্ধি, হোমনা হাসপাতালকে দালাল মুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়া হোমনা সদরে সংঘটিত কয়েকটি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
সভায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধের মাত্রা কমিয়ে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক , অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে স্ব- স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।


















