crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৩, ২০২০ ৪:২০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ বুধবার বিকেলে উপজেলার মিরাশ ও ঘাড়মোড়া বাজারে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী ০২ টা পর্যন্ত কিছু দোকান-পাট খোলা থাকার কথা। তারা এই আদেশ অমান্য করে ০২ টার পর এমনকি রাতেও খোলা রাখে। এসময় কিছু দোকান খোলা থাকতে দেখে সেগুলো তিনি বন্ধ করে দেন এবং কঠোরভাবে শাসিয়ে দেন । এছাড়া রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিম করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকেই মানুষকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে দিনরাত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ।তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে দুই মাদ্রাসা শিক্ষক আটক

ঝিনাইদহে এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

হোমনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ারের ছেলে মুনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোমনায় হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৮০ বছরের গুনাহ মাফের আমল

৮০ বছরের গুনাহ মাফের আমল

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ