crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হিলিতে সাংবাদিকের ওপর স*ন্ত্রাসী হা*মলা ও চাঁ*দাবাজির অভিযোগে পলাতক আসামি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর  প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে সাংবাদিকের ওপর স*ন্ত্রাসী হা*মলা ও চাঁ*দাবাজির অভিযোগে পলাতক আসামি কে রবিবার (২২ মার্চ) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

দিনাজপুরের হাকিমপুরে নাগরিক টিভির সাংবাদিক মো. তাহকিক হাসান (৩৪) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত ০৮/০৩/২০২৬ তারিখ রাতে হাকিমপুর ডিগ্রি কলেজ গেটে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তার মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

​এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তাহকিক হাসান নাগরিক টিভি ও দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত কারণে এবং পূর্ব শত্রুতার জেরে ১নং আসামি রিপন আহম্মেদ (৩০) দীর্ঘদিন ধরে তার ওপর ক্ষিপ্ত ছিলেন। সম্প্রতি রিপন আহম্মেদ একটি মামলায় জামিনের খরচ বাবদ সাংবাদিক তাহকিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রিপন ও তার সহযোগীরা হামলার পরিকল্পনা করে।
​গত ৮ মার্চ ইফতারের পর আনুমানিক রাত ৮টা থেকে বারবার রিপন আহম্মেদ ফোনে সাংবাদিক তাহকিককে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকে নেন। রাত ৯টা১০ মিনিটের দিকে তাহকিক মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা রিপন, আসাদ (৩২), পল্লব হোসেন (২৭), তৌফিক (২৩) ও ফাহিম হোসেন (২৬) সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশিয় অ*স্ত্রে সজ্জিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
​
এসময় ​আসামি রিপন আহম্মেদ পিস্তলের বাট দিয়ে তাহকিকের চোখে আঘাতের চেষ্টা করেন, যা তার ডান চোখের ভ্রুর নিচে লেগে মারাত্মক জখম হয়।

​আসামি মো. আসাদ হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তাহকিকের বাম হাত ফুলে ওঠে।অন্যান্য আসামিরা তাকে কিলঘুষি মারে, শ্বাসরোধ করার চেষ্টা করে এবং বুট জুতো দিয়ে বুকের পাঁজরে লাথি মেরে গুরুতর আহত করে। ​হামলার সময় আসামিরা তাহকিকের পকেট থেকে ব্যবসার গচ্ছিত ২ হাজার টাকা বের করে নেয়।
আসামি আসাদ যখন হত্যার উদ্দেশে চাকু বের করে তখন প্রাণ বাঁচানোর তাগদে সে সবাই কে ফেলে দৌঁড়ে চার মাথায় চিৎকার করতে করতে পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা আহত তাহকিককে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এজাহারে প্রধান অভিযুক্ত রিপন আহম্মেদ চিহ্নিত  মাদক ব্যবসায়ী ও চাঁ*দাবাজ। তার বিরুদ্ধে আগে থেকেই যুবদল থেকে বহিষ্কার হওয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নির্দেশনায় দরিদ্র কৃষাণীর ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, থানা থেকে সরিয়ে নেয়া হলো সেনা সদস্যদের

ডিমলা থানার ইফতার মাহফিলে অতিথি মানবপাচারকারী, ওসির অপসারণ চেয়ে মানববন্ধন

আরপিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আবদুর রউফ বাংলাদেশ কবি-লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত

গৌরীপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও ধানবীজ  বিতরণের উদ্বোধন করলেন এমপি নিলুফার আনজুম পপি

নীলফামারীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর