crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডু থেকে একাধিক মামলা ও বিএনপি নেতা আবুল চেয়ারম্যান হত্যা মামলার ২ আসামী অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০১৯ ৪:১৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর এলাকায় অভিযান চালিয়ে আসলাম ও জহর মন্ডল নামে হত্যা মামলার দুই আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। এরা হরিণাকুন্ডু থানা বিএনপির সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন হত্যা মামলার চার্জসীটভুক্ত আসামী বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতার আসলাম দখলপুর গ্রামের আব্দুল বারেক ও জহর মন্ডল পারদখরপুর গ্রামের নছিম মন্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে শনিবার মধ্যরাতে দখলপুর গ্রামে অভিযান পরিচালিত হয়। এ সময় মোঃ আঃ সালাম (৩৭) ও মোঃ জহর আলী মন্ডল (৪২) কে র‌্যাব ১টি রিভলবার, ১ টি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এদের দুইজনের বিরুদ্ধে ৩টি করে হত্যা, অপহরণ ও বিস্ফোরক মামলা থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে দখলপুর বাজারে বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মেয়রের উপর অতর্কিত হামলা, গ্রেফতার ১

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকার দুই সিটির নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে রিট

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী