crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৭, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।। 

সেনাবাহিনীকে উত্তেজিত ও বিতর্কিত করতে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম।

সমসাময়িক বিষয় নিয়ে প্রদত্ত এক বিবৃতিতে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার কারণে জুলাই গণ-অভ্যুত্থান সফল হয়েছে এবং দীর্ঘদিনের জগদ্দল পাথরের মতো আসন গাড়া স্বৈ*রাচারের পতন হয়েছে।’

অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরাজিত পক্ষ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদেরকে উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এমনকি নামাজে ইমামতি করার বিষয় নিয়ে সেনাপ্রধানকে ঘিরে নানামুখী বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, যে সেনাবাহিনীর সহযোগিতায় এত বড় অর্জন, নতুন বাংলাদেশ গড়ায়ও সেই সেনাবাহিনী সহযোগী ভূমিকা পালন করবে। দেশ অস্থিতিশীল হয় বা জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে ঘিরে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নস্যাৎ করতে সেনাবাহিনীকে ঘুটি হিসেবে ব্যবহারের অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী কারও পাতানো ফাঁদে পা দেবে না। জুলাই গণ-অভ্যুত্থানে তারা যেমন জনগণের বিপক্ষে যায়নি, আগামীতেও তারা দেশ ও জাতির পক্ষে থাকবে বলে জনগণ বিশ্বাস করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

সরিষাবাড়ীতে ব্রিজের স্প্যান ভেঙে নদীতে বিলীন ॥২৫ টি গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ

নাসিরনগরে জিআর‘র নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নাসিরনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সুন্দরগঞ্জের আল-মুজাহীদের ভাগ্যে আছে কি প্রতিবন্ধি ভাতা?

সুন্দরগঞ্জের আল-মুজাহীদের ভাগ্যে আছে কি প্রতিবন্ধি ভাতা?

চকরিয়ায় মাদ্রাসা ভবন ও আশ্রয় কেন্দ্র উদ্বোধনে এমপি জাফর

ডিএনসি দিনাজপুর এর অভিযানে দিনাজপুর সদরে ৩৭ বোতল ফেন্সিডিলসহ  যুবক আটক

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল