crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

 

 

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বি’স্ফোরণের ঘটনায় আ’হত ব্যক্তিদের দেখতে আজ ৬ জুন সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম এসময় ভূমিমন্ত্রীকে আ’হত ব্যক্তিবর্গের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন। এসময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন।

আ’হত ব্যক্তিদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী।

এসময় সীতাকুণ্ডের মর্মান্তিক ঘটনায় যারা প্রা’ণ হা’রিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন। অনেকের নিকটজন আজ চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের প্রথম লক্ষ্য সুচিকিৎসা নিশ্চিত করা যেন আ’হতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, বি’স্ফোরণ পরবর্তী আ’গুন নিয়ন্ত্রণে এবং আ’হতদের উদ্ধারে ফায়ার ফাইটার, সেনা সদস্যসহ উপস্থিত অনেকেই জীবন বাজি রেখে কাজ করে গিয়েছেন। আ’হতদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থকর্মীগণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবকগণ জীবন রক্ষায় রক্ত সংগ্রহ সহ নানা ধরণের সহায়তামূলক কাজ করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে আমাদের এভাবে কাজ করে যেতে হবে।

এই সময় উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণের ব্যাপারে কোনও মন্তব্য করা সমীচীন হবেনা। আপাতত, আমাদের মূল লক্ষ্য হল আ’হত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করা এবং তাদের সহায়তা করা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

শ্লীলতাহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষির জমি

পঞ্চগড়ে অপরাধ নির্মূলে পুলিশ সুপারের মতবিনিময়

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

“নগর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বস্তিবাসীর বর্জ্য সেবা অধিকার” বিষয়ক গণশুনানি

দিনাজপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সাব-রেজিস্ট্রার অবসর গ্রহণ ও সাব রেজিস্ট্রার বদলি সংবর্ধনা