crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৬ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন। আরও ৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৫৬ হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৯২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হতে সবার দোয়া ও সমর্থন চান টিপু

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ঝিনাইদহে গড়াই পরিবহনের ধাক্কা খেয়ে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

পঞ্চগড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

পুলিশের সাত ডিআইজি’র বদলি

পুলিশের সাত ডিআইজি’র বদলি

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

১১ বছরেও চালু হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহের সরকারি স্যালাইন ফ্যাক্টরি