crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
রাজধানী ঢাকার সাভারে বাঁশঝাড়ের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বা*সরোধে হ*ত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গার্মেন্টসের পেছনে বাঁশঝাড়ের বিতরে অ*র্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। গতকাল রাতে ওই নারীকে শ্বা*সরোধে হ*ত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অ*র্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধ*র্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ট্রেনে কা-টা পড়ে নি-হ-ত ৪

ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলালসহ ১দিনে ৫৪জন করোনায় আক্রান্ত

শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনের কারাদণ্ড

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

পেকুয়ায় স্লুইচ গেট সচল করায় আমন চাষাবাদে অনিশ্চিয়তা কেটে গেছে

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে নারী নিহত-১, একই পরিবারের ৪ জন নিখোঁজ, উদ্ধার ৮