crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেরুলের বালুর পয়েন্ট বন্ধ করার ক্ষমতা কারো নেই !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপণ অমান্য করে রংপুর মহানগরীর ১৩নং ওয়ার্ডের হোলারপুকুর এলাকায় ঘাঘট নদী থেকে নিয়মিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে ভ্রাম্যমাণ আদালত অভিযানে মামলা ও জরিমানা করলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এতে করে ঘাঘট নদীর ভাঙন যেমন বেড়েছে, তেমুনি ভাঙনের কবলে পড়ছে কৃষিজমি।

এলাকাবাসী বলছেন, সড়কে অব্যাহত বালুবাহী ট্রাক চলাচলে এলাকার প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়রা আরও জানান, হোলারপুকুর এলাকার মৃত মনছুর আলীর ছেলে সাবেরুল ইসলাম ৪বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। অনেকবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বালু উত্তোলনকালে বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে রাখা হয়েছিল। এতে এলাকাবাসীর স্বাধীন চলাচল ব্যাহত হয়। পরবর্তীকালে বালুখেঁকো সাবেরুল গং তার গুন্ডাপান্ডা লেলিয়ে দিয়ে সড়ক থেকে বাঁশের খুঁটি সরিয়ে ফেলে বালু উত্তোলন অব্যাহত রাখেন।

এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  সাবেরুল জানান, এই বালুর উত্তোলন কেউ ঠেকাতে পারবেনা। কারও কোনো প্রকার ক্ষমতা থাকলে প্রয়োগ করতে পারেন। আপনারা যা ইচ্ছা তাই লিখে সংবাদ প্রকাশ করুন। আমার কিছুই হবেনা এবং কাউকে পরোয়াও করিনা।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহি ফুলু জানান, ইতোপূর্বে স্থানীয়রা বালু উত্তোলনের বিষয়টি জানিয়েছেন। সপ্রতি ওই স্থানে বালুবাহী ট্রাকের নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও নগরীর নজিরের হাটে বালুভর্তি ট্রাকের নিচে পড়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ঘঘাট নদীর সবগুলো বালুর পয়েন্ট বন্ধ করা উচিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জামান সুমি জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিষয়টি নজরে ছিলোনা তবে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলনা। তদন্ত করে বালু উত্তোনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নরসিংদীতে তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন, আটক ১

রংপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পাইলট,রবিউল ও শাপলার বিজয়

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

হোমনায় বীরের কণ্ঠে বীর কাহিনী ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

ডোমারে ফুলকুঁড়ি একাডেমীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জামালপুরে করোনায় আক্রান্ত ১৫ জন, ২ জনের মৃত্যু ,নতুন আক্রান্ত ৪

চকরিয়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ, পরোয়ানাভুক্ত ৫জন গ্রেফতার