crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার পায়নি : রংপুরে সংহতি সমাবেশে বক্তারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : গণমাধ্যমকর্মীরা যখন জনগণের কথা ও সমস্যাগুলো জাতীয় পর্যায়ে সংবাদের মাধ্যমে পরিবেশন করেন তখনই নানাভাবে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে থাকেন। এখন পর্যন্ত সাংবাদিক সমাজ কোনো সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার পায় নি। তারা আজ হামলার শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেশের সংবাদকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে এসব অন্যায় ও নির্যাতনের প্রতিবাদ করতে না পারেন তাহলে এই পরিস্থিতির চরম অবনতি ঘটবে। একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ব্যাহত হবে। গণমাধ্যমকর্মীদের ওপর বিভিন্ন সময় নির্যাতন ও হামলার বিষয়ে মামলা করা হয়েছে কিন্তু বিচার পায় নি। আজ বুধবার (৯সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে কক্সবাজারের সংবাদকর্মী সুজাউদ্দিন রুবেলকে হত্যার চেষ্টা, দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও নির্যাতের প্রতিবাদে এক সংহতি সমাবেশে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবুর সভাপতিত্বে ও সময় টিভির রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের কর্মকর্তা ও গবেষক রোকনুজ্জামান, বাংলার চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান আলহাজ তানবীর হোসেন আশরাফী, সমাজকর্মী মনজুশ্রী শাহ ও শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

মধুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)মাহফিল অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি না মানায় জামালপুরে ১৫দিনে ১৯৯জনকে জরিমানা

মহানবী (স.)-কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে সরকারিভাবে ধান ক্রয়ে কৃষক বাছাইয়ে উন্মুক্ত লটারি

হোমনায় আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ত্রাণ বিতরণ

জামালপুরের ইসলামপুরে গলা কেটে যুবককে হত্যা

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

ডোমারে বিএনপি নেতা মোস্তফা ফিরোজ প্রধান আর নেই